Search

সে আমার গোপন কথা

Monalisa-@-Blog

রান্নাঘরে বাসনের টুংটাং শব্দের পাশে, তেল হলুদের গন্ধ মেখে আমার যখন একটা একটা ক’রে দিন পার হয়, রান্নাঘরে চেয়ার টেনে উনি তখন চুপ ক’রে বসে থাকেন। …  কানে হেডফোন দিয়ে স্টুডিওর ঘড়িটার দিকে যখন অপলক তাকিয়ে থেকে এক একটা সেকেন্ডের হিসেব কষি, এই বুঝি শুরু করতে হবে আকাশবাণীর অধিবেশন— ‘আকাশবাণী শান্তিনিকেতন, অনুষ্ঠান শুনছেন ১০৩.১ মেগাহার্জে…‍’  […]

ইংরেজির রবীন্দ্রনাথ: কিছু অসংলগ্ন বাক্যবিলাস

Shyamaprasad-@-Blog

এক একটা লেখা লিখতে বসে এত মুশকিলে পড়ি, এতখানি অসহায় মনে হয় নিজেকে যে আমি যে আদৌ কিছু গুছিয়ে লিখতে পারি সে বিশ্বাসের ভিতেও ভূমিকম্প শুরু হয়ে যায়। আর কোথাও প্রকাশ করার জন্য কিছু লিখতে আমার বরাবরের সংকোচ। এই কারণে যে মনে হয় গণ্ডিতে আটকে গেলাম। আমার পত্রিকায় যখন নিয়মিত লিখতাম যা খুশি লিখতাম কারণ […]

পক্ষ নিতে প্রথম তাঁর কাছ থেকেই শিখেছি

Himadrija-@-Blog

ঘরের চেয়ে বারান্দার খোলামেলাই আমার বেশি পছন্দ। ছোটো থেকেই হস্টেলে যেচে যেচে জানলার ধারে খাট নিতাম। এইগুলোই আমার নিভৃতচারণ। একেবারে ছোটোবেলায় আর পাঁচটা সাধারণের মতোই স্কুলে যেতাম— মুরগীর খাঁচার মতো ভ্যানে, টিনের বাক্স নিয়ে। তারপর ঘষে মেজে অনেকবার চেষ্টা করে পাঠভবনে ভর্তি হই। তারপর বড়ো হয়ে ওঠার পুরো সময় জুড়েই শান্তিনিকেতন। এই… এইমাত্র পুলিশের গাড়ির […]

চিরসখা হে…

সহজ পাঠের দিনগুলোয় আমার সঙ্গে তাঁর পরিচয়। তখন আমার কত আর বয়স, চার পাঁচ হবে! আমার সেই বয়সের মন, কীভাবে যে তাঁর লেখার সঙ্গে মিলে যেত, বুঝতে পারতাম না। মনে হত তাঁর কথাই যেন আমার না বলা কথা। তাই একদিন যখন আনন্দ পাঠশালায় ক্লাসের জানলার ধারে বসে মৌসুমী মাসি আমাদের পড়ালো তাঁর কবিতা, ‘কতদিন ভাবে […]

মফস্বলের রবীন্দ্রনাথ

বাংলার মফস্বল বলতে কলকাতার বাইরে যে বিস্তীর্ণ ভূখণ্ড পড়ে থাকে জেলায় জেলায়, তার সবটাকেই বোঝায়। মফস্বলে রবীন্দ্রচর্চা একটা বিশাল পরিসরের ব্যাপার যা দীর্ঘ গবেষণার বিষয়। আমি আমার সীমিত পড়াশোনার মাধ্যমে শুধু বীরভূম জেলাতে কিছুটা অনুসন্ধান করতে পারি মাত্র। সেটাই ধরবার চেষ্টা করছি এই লেখায়। রবীন্দ্র শতবর্ষ থেকেই অর্থাৎ  ১৯৬০ সাল আসার পরেই রবীন্দ্রচর্চার ব্যাপক জোয়ার […]

রচনা – রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ অনেক লম্বা ছিলেন আর রবীন্দ্রনাথের দাড়ি ছিল। সেটাও লম্বা। চুলটাও। এত লম্বা থাকার জন্য রবীন্দ্রনাথ কক্ষনো লুকোচুরি খেলতেন না।

আগাছার অধিকার

Biswajit-Ray

যত অস্তাচলের দিকে গিয়েছেন রবীন্দ্রনাথ তত তাঁর কবিতার ভাষায় লেগেছে নিত্যদিনের সহজতা। শব্দ আর ধ্বনির ঝংকার হয়েছে বিরল। উচ্চকিত মিল মুখ লুকিয়েছে। আমাদের চারপাশের ছবি এসে বসেছে তাঁর পদাবলিতে। অস্তাচলে এসে মাঝেমাঝেই তাকিয়েছেন পূর্বাচলের পানে। ছেলেবেলার দিনগুলির কথা বলেছেন সহজ-সুরে। তাঁর জীবনের কথা সাজিয়ে একদিন লিখেছিলেন ‘জীবনস্মৃতি’, শেষবেলায় লিখলেন ‘ছেলেবেলা’। ‘জীবনস্মৃতি’তে কত কারুকার্য– আর ‘ছেলেবেলা’ […]

পাঠভবন, আমি যেমন চিনি

“শান্তিনিকেতনে আমি একটি বিদ্যালয় খুলিবার জন্য বিশেষ চেষ্টা করিতেছি। সেখানে ঠিক প্রাচীনকালের গুরুগৃহ- বাসের মতো সমস্ত নিয়ম। বিলাসিতার নাম গন্ধ থাকিবে না- ধনী দরিদ্র সকলকেই কঠিন ব্রহ্মচর্য্যে দীক্ষিত হতে হইবে। রবীন্দ্রনাথ ঠাকুর ১৯০১ সালে আগস্ট মাসে বন্ধু জগদীশচন্দ্র বসুকে লেখা একটি চিঠিতে রবীন্দ্রনাথ জানাচ্ছেন তাঁর এই ইচ্ছের কথা আর শান্তিনিকেতনে ‘পাঠভবন’ নামক যে স্কুলটির সাথে […]

সেইসমস্ত কোমর্বিডিটি ও রবীন্দ্রনাথ …

সংকটকাল। অসুখ। সংক্রমণ। দূরত্ব। মৃত্যুবোধ। এবং আনুষঙ্গিক যা কিছু হয়। এর মধ্যে রবীন্দ্রনাথ কোথায়? আমি স্মৃতি খুঁজি। খোঁজার মধ্যে ওটুকুই যে পড়ে… তখনও মহামারি আসেনি। পারিবারিক শরিকি সংক্রমণ, ভাঙন আসেনি। ঠাকুমা। রবীন্দ্রনাথকে কাঁপা কাঁপা নিখুঁত সুরেলা কণ্ঠে ধরতেন। ‘এ মণিহার আমায়…’। আমি যতটা না রবীন্দ্রনাথের অনুরক্ত ছিলাম, তার চেয়ে বেশি ঝুঁকে ছিলাম বৃদ্ধার দিকে। কণ্ঠার […]

ঠাকুর তুমি আছো কেমন ?

আমার মা তাঁর ঠাকুমার কাছে গল্প শুনতেন; কোপাইয়ের কাছে ডুমুরিয়ার শ্বশুরবাড়ি থেকে ঠাকুমা তাঁর বাপের বাড়ি অযোধ্যা বনকাটি গ্রামের দিকে গোরুর গাড়ি করে যেতেন। শান্তিনিকেতন পোস্ট অফিস মোড়ে তিনপাহাড় তখন এমনটা ছিল না, অনেক ফাঁকা ফাঁকা। ঠাকুমা বলতেন ওই ঢিপির ওপর এক দেড়েল সাধুবাবা বসে ধ্যান করত। সেই সাধুবাবা দেবেনঠাকুর নাকি রবিঠাকুর— মা আজ আর […]